15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিক্ষা

শিবিরের ক্যাম্পেইন ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’

জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার প্রত্যয়ে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সপ্তাহব্যাপী একটি অনলাইন প্রচারণার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‌‘Think Back To 36 July’ শিরোনামে এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলো স্মরণ করে দেশের জনগণের মাঝে ঐক্যের চেতনা জাগিয়ে তোলা।

এই উদ্যোগের অংশ হিসেবে ছাত্রশিবির দেশবাসীকে আহ্বান জানিয়েছে- জুলাই মাসের স্মৃতিকে কেন্দ্র করে লেখা, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য স্মরণমূলক কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রচার করে ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণ করতে।

এ উপলক্ষ্যে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে করণীয় নির্ধারণে এসব আলোচনা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

ছাত্রশিবিরের মতে, জুলাইয়ের ইতিহাস জাতির সংকটময় সময়ে সম্মিলিত প্রতিরোধের অনুপ্রেরণা জোগায়। সেই স্মৃতিকে পুনরুজ্জীবিত করে জাতিকে আবারও ঐক্যবদ্ধ করা সম্ভব।

বিআরএসটি/ এসএস

Related posts

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

brs@admin

২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি : আলী রীয়াজ

brs@admin

বুধবার দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা

News Desk

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন

News Desk

মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ইলন মাস্ককে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

brs@admin
Translate »