19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

”১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না“ দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

দেশে এক-এগারোর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে স্ট্যাটাসে তিনি লেখেন, ১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।

উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের গত বুধবার দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এই ঝড়ের আঁচড় খোদ সরকারের ওপর পড়ে।

এর মধ্যেই বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টামণ্ডলীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। টানা চার ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চলমান রাজনৈতিক সংকটসহ সাম্প্রতিক সব ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর দিনভর নানা আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস হতাশা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলে খবর প্রকাশ হয়।

এই প্রেক্ষাপটেই সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে দেশকে এক-এগারোর পুনরাবৃত্তির আশঙ্কা থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জোরপূর্বক গুম নিয়ে জাতিসংঘে অভিযোগ বেলুচ নারীদের

News Desk

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

brs@admin

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

জীবন পেয়েও শূন্য রানে আউট এনামুল

brs@admin

পিআর পদ্ধতিতেই নির্বাচনের আহ্বান সেলিম উদ্দিনের

News Desk

স্টারলিংক কার্যক্রমে দক্ষতার প্রশংসা পেল বাংলাদেশ

News Desk
Translate »