26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

‘সন্দেহ করতে গেলে সন্দেহ হয় অনেককেই’, হত্যার হুমকি প্রসঙ্গে মিষ্টি জান্নাত

নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্যও আলোচনায় আসেন। তবে এবার হত্যার হুমকি পেলেন এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন মিষ্টি জান্নাত। সেখানেই তিনি জানান এ খবর। এক পোস্টে মিষ্টি জান্নাত উল্লেখ করেছেন যে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

মিষ্টি জান্নাতের এমন স্ট্যাটাসে চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা।

উদ্বেগ জানান তার শুভাকাঙ্খীরা। এরপর দেশের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। সেখানে কথোপকথনে নায়িকা জানান, তার শত্রু অনেক। তবে এই হুমকি মিডিয়ার লোকজনও দিতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

মিষ্টি জান্নাত জানান, তার সহকারীর নম্বরে অজ্ঞাত নম্বরে থেকে মোবাইল ফোনে কল কেউ তার নম্বর চাচ্ছিল। তারা বলে, ‘তোর ম্যামের সঙ্গে কথা বলা, যদি না বলাতে পারিস তাহলে তোর ম্যামের বিরুদ্ধে মামলা করব। তোর ম্যাম বিভিন্ন গ্রুপে ছিল, ছাত্রদের পক্ষে ছিল না। এরকম অনেক ফালতু কথাবার্তা বলতে থাকে তারা। তারপর আমার সহকারী বলে, প্রমাণ দেখাও।

অভিনেত্রীর ভাষ্য, ‘এরপর তারা আমার নম্বর ম্যানেজ করে এবং মালয়েশিয়া নম্বর থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিতে থাকে। আমাকে দেখে নেবে। তারপর আবার বলে যে দুই লাখ টাকা পাঠান। আপনি যদি এগুলো সলভ করতে চান তাহলে দুই লাখ টাকা পাঠান। এর আগে আরও একবার হুমকিধমকি করছিল ৫ আগস্টের পর। এখন আবার তারা শুরু করছে ফারিয়াকে গ্রেপ্তারের পর। এরপর আমি বলি যে আপনি যান, যেখানে যা পারেন করেন, তারপর তারা বলে হ্যাঁ যখন করব তখন নাম জানতে পারবেন। তখন আমি বলি তাহলে নামটা বলেন। পরে আরেকটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে ডিরেক্ট ফোন না করে। কিন্তু ফোনটা আমি আর ধরিনি এবং কোনো রিপ্লাই করিনি। কিন্তু তারা পর পর ইউএসএ, কানাডিয়ান নম্বর থেকেও ফোন করতে থাকে।’

মিডিয়ার কারো প্রতিই সন্দেহ হচ্ছে অভিনেত্রীর, এমনটা জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘সন্দেহ তো হচ্ছে দু-তিনজনকে। তার মধ্যে আমাদের মিডিয়ারই রয়েছে দু-একজন নায়িকা টাইপের বা নায়িকা। কিছু আছে আমার বাসার আশপাশের লোকজন। যারা চাকরি করতে চায় কিন্তু চাকরি করতে পারে না আমার এখানে। তো থাকে না শত্রু তো অনেক আছে, সন্দেহ করতে হলে সন্দেহ হয় অনেকের ওপর। তারপর তারা আরও হুমকি দেয় গাড়ি বের হলে গাড়ি ভেঙে দেবে। তারা আমার বিএমডব্লিউ গাড়ির নম্বর এবং আরেকটা গাড়ির নম্বর কী সেটাও জানে। এ ছাড়া আমি বাজারে যাই বোরকা পরে সেটাও তারা জানে। এগুলা উল্টাপাল্টা কথা তারা বলতে থাকে। এসব বিদষয় নিয়ে আসলে মন খারাপ অনেক।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সার ২০ বছরের কারাদণ্ড

News Desk

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মাচাদো

News Desk

নির্বাচনকে ঘিরে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

News Desk

যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : সিইসি

brs@admin

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন

brs@admin

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ইবিজেএ’র নব কমিটির অভিষেক অনুষ্ঠিত

News Desk
Translate »