BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

পাচার অর্থ ফেরত আসার হার একশতে এক টাকা : জাহিদ হোসেন

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরানোর সুযোগ নিয়ে তেমন কোনো আশা জাগানো তথ্য দিতে পারছেন না অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘এটা ফেরত আনা খুবই কঠিন।’ আপনি আন্তজার্তিক অভিজ্ঞতা যদি দেখেন, আন্তর্জাতিক ধারণা হচ্ছে, প্রতিবছর পাচার হওয়া অর্থের প্রবাহ প্রায় এক ট্রিলিয়ন ডলারের মতো, বিভিন্ন দেশ থেকে চলে যায় বা ভেতরে চলে আসে।

একটি আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পুনরুদ্ধারের হারটা হচ্ছে, আপনার একশ টাকা যেখানে অবৈধভাবে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে ফেরত আসার পরিমাণ হচ্ছে এক টাকা।’ এমন বাস্তবতায় অর্থ পাচার ঠেকানোর ওপরই মনোযোগ দেওয়ার তাগিদ দিচ্ছেন জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘রেমিটেন্সের তথ্য দেখে বোঝা যায় যে সেখানে একটা বড় ধরনের ভাটা পড়েছে। এই যে অর্থপাচারে সেটা ভাটা পড়েছে আমার মনে হয়। বড় কারণ হল, যারা অর্থপাচার করতো তারা নিজেরাই পাচার হয়ে গেছে। এবং ওই শূন্যতা এখনো পূরণ হয় নাই।’

এই শূন্যতার সুযোগে ‘নতুন খেলোয়াড় এসে যেন পুরনো খেলা’ খেলতে না পারে, তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ।

বিআরএসটি / এসএস

Related posts

১২ আগস্ট জাতীয় যুবশক্তির যুব সম্মেলন

News Desk

এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে : গয়েশ্বর

brs@admin

রাষ্ট্রদূতকে বহিষ্কার, ইরানি দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া

News Desk

দ. কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে গুলি চালানোর অভিযোগ উ. কোরিয়ার

News Desk

বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

brs@admin

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় নিল তুরস্ক

brs@admin
Translate »