শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

বিআরএসটাইমস: ভারতে পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার (১৮ মে) সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারিসহ শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একইসঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে।

এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরইমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি

বিআরএসটি/আরএন

Related posts

যেখানে ভালোবাসা, সেখানে জীবন: অপু বিশ্বাস

News Desk

ড. ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

News Desk

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

brs@admin

বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

brs@admin

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

News Desk
Translate »