শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদভ্রমণসারাদেশ

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

বিআরএসটাইমস: কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটি শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী নিয়ে শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে দুপুর ২টা ১৭ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। চাকার বিষয়টি কী হয়েছিল সেটি বিমানের ইঞ্জিনিয়াররা যাচাই-বাছাই করে দেখছেন।

ঢাকা/বিআরএসটি/আরএন

Related posts

ক্ষমতায় এলে কাউকে কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না : জামায়াত আমির

News Desk

নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

News Desk

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

News Desk

মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ

News Desk

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

brs@admin

নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত : ব্যারিস্টার অসীম

News Desk
Translate »