শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এখন একটা বৈরী হাওয়া বইছে। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মাওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ কচু পাতার পানি না। সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে- রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ।’

রবিবার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায়, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারা বিচারের ধার দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনও পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।’

এ সময় উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহবায়ক এস এম নাজমুল আলম ফিরোজ প্রমুখ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইসরায়েলি ষড়যন্ত্র রুখতে ইসলামি দেশগুলোকে আরাগচির ঐক্যের ডাক

News Desk

সুমাইয়া জাফরিনের রিমান্ড চাইবে পুলিশ

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১২৯০ জন গ্রেপ্তার

brs@admin

তিস্তা প্রকল্প: দেশে আসছে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল

News Desk

দেশ ও জাতির প্রয়োজনে বৈরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক

News Desk

ভারত -পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin
Translate »