15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান

চার মাস পরে আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দেওয়া হয়েছে। গত বুধবার এই চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন। তার ধানমণ্ডির ৫-নম্বর রোডের বাসায় ও রাস্তায় চলাচল সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এক-এগারো সরকারের সময় ডা. জোবাইদা স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

News Desk

বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

News Desk

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরের জায়গা নির্ধারণ প্রধান উপদেষ্টার

News Desk

নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ হতে হবে: সিইসি

News Desk

মদের দোকানে আগুন

News Desk

ইসরায়েলে ভয়াবহ হামলায় ২২জন আহত

News Desk
Translate »