বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আওয়ামী লীগ খুনিদের দল, খুনি হাসিনার ফাঁসি চাই: সারজিস

আওয়ামী লীগ খুনিদের দল মন্তব্য করে দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগ পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণহিত্যা ঘটিয়েছে। আওয়ামী লীগ খুনিদের দল। খুনিরা রাজনীতি করতে পারবে না। খুনি হাসিনার ফাঁসি চাই।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ৯ মাস আগে শহীদ মিনারের মতো আজও ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছেন।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের বিচার না করা এ দেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। রাজনৈতিক দল হওয়ার কোনো বৈশিষ্ট্য আওয়ামী লীগের নেই।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?

News Desk

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক

News Desk

প্রতিবাদ সমাবেশ ডেকেছে গণ অধিকার পরিষদ

News Desk

লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

News Desk

এলজিইডির প্রধান কার্যালয়সহ একযোগে ৩৬ অফিসে দুদকের অভিযান

brs@admin

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

News Desk
Translate »