15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

ইউনূস সাহেব, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন: মির্জা ফখরুল

তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর মুন্সিরহাট এলাকায় গণসংযোগ চলাকালে তিনি এ অনুরোধ জানান।

মির্জা ফখরুল বলেন, ‌‘প্রফেসর ইউনূস সাহেব, দয়া করে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করেন। অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আরও ক্ষতি করবে দেশের জন্য। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গেই থাকবো। নির্বাচনে হারি-জিতি আপনাদের সঙ্গেই থাকবো। আমারা হিন্দু-মুসলিম মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। সবাই একটি সুন্দর দেশ গড়ে তুলবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা কাউকে নৌকা আর কাউকে ধানের শীষে ভাগ করেছি। হিন্দু-মুসলমানে ভাগ করেছি। এ ভাগ খুব ভয়ংকর। আমরা কখনো হিন্দু-মুসলমান ভাগ হবো না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের ঘোষণা

News Desk

সিলেটে টিলা ধসে ৪ জনের মৃত্যু

brs@admin

সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি: সিইসি

News Desk

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় ২০ জনের বেশি বেসামরিক নিহত

News Desk

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk

স্বাভাবিক রাজনীতি থাকলে কোকোর অকাল মৃত্যু হতো না : রিজভী

News Desk
Translate »