21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৭ এপ্রিল) রাতে এ সংক্রান্ত গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

নেতানিয়াহুর সাথে মার্কিন রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

News Desk

নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এনসিপি ও জাতীয় লীগ: ইসি সচিব

News Desk

২ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

News Desk

মেক্সিকোর সিনেটে অধিবেশন শেষে মারামারি

News Desk

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

brs@admin

আমাদের লক্ষ্য যতটা সম্ভব অর্থ ফেরত আনা: গভর্নর

brs@admin
Translate »