বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন।

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে উভয় পক্ষই দু-দেশের সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে

তিনি বলেন, বিশেষ করে ৭১ এর অমীমাংসিত বিষয়, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্প সংস্কৃতি, খেলাধুলা, সরাসরি ফ্লাইট চালু, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে দুদেশ।

এখন বাংলাদেশ-পাকিস্তান সম্পোর্কন্নয়নে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করার উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।

খুব শিগগির বাংলাদেশ-পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শিক্ষার্থীদেরকে যৌনকর্মী আখ্যা, রাবির ছাত্রদল নেতা বহিষ্কার

News Desk

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনায় কমিটি করছে সরকার

brs@admin

জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা বলিনি : নাহিদ ইসলাম

brs@admin

প্রতিটি অঞ্চলে আন্তর্জাতিক খেলা পৌঁছে দিব : উপদেষ্টা আসিফ

brs@admin

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

brs@admin
Translate »