শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস, যা লিখেছেন হিলারি ক্লিনটন

টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনে ড. ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্টলেডি হিলারি ক্লিনটন।

বুধবার (১৬ এপ্রিল) ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।

সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটন লিখেছেন, ‘গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।’

‘ক্ষুদ্রঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে লাখ লাখ মানুষ; যাদের মধ্যে ৯৭ শতাংশই নারী ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন।’

হিলারি ক্লিনটন আরও লিখেছেন, ‘ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি, তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি তার কাজে বদলে গেছে জীবন, উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা।’

‘এখন ইউনূস আবারো তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহি দাবি করছেন এবং একটি ন্যায়সংগত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে: ফারুক

News Desk

দুদকে মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ

News Desk

পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

brs@admin

সারা দেশের পণ্যের বাজার দর জানা যাবে মােবাইলে

brs@admin

রাজধানীর সিসা বারে হত্যার ঘটনায় আটক ২

News Desk

চলচ্চিত্র প্রদর্শনীর সময় আর্জেন্টিনায় সিনেমা হলের ছাদ ধস

brs@admin
Translate »