শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে — আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়নসহ বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে।’

গতকাল সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা আদালতে এক মতবিনিময় সভায়ও যোগ দেন।

তিনি বলেন, ‘বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্পদিন হলো আসছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবেলা করে যাব।’

ড. আসিফ নজরুল আরো বলেন, ‘পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে দিয়ে দেয়া যায় কিনা সে বিষয়টি এখন চিন্তার পর্যায়ে আছে। সিদ্ধান্ত হয়নি। সালিশ না হলে তখন কোর্টে আসবে। এর ফলে কোর্টের ওপর চাপ কমবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

৫ আগস্ট পরবর্তী একটি দল দেশের মালিক বনে গেছে : রফিকুল

News Desk

গায়ের জোরে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না সরকার: রিজভী

brs@admin

বিমান বিধ্বস্ত : রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

News Desk

সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে : মাহমুদুর রহমান

brs@admin

১৫ দিনেও হদিস মিলেনি লক্ষ্মীপুরে নিখোঁজ ৪ জেলের

News Desk

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড.ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

brs@admin
Translate »