26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

পিএসএল মাতাতে পাকিস্তান গেলেন রিশাদ-লিটন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিএসএলে খেলতে রওনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা নিজেরাই।

এবারের পিএসএলে পুরো মৌসুম খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন লিটন ও রিশাদ। করাচি কিংস ড্রাফট থেকে সিলভার ক্যাটাগরিতে লিটনকে দলে নেয়, অন্যদিকে রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

পিএসএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা-ও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকা নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের শুরুতে নিজ দলকে পাচ্ছেন না তিনি। সিরিজের প্রথম টেস্ট শেষেই পাকিস্তানে যাবেন এই ডানহাতি পেসার। এটি হতে যাচ্ছে নাহিদের প্রথম কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা।

এবারের পিএসএলের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। ৬ দলের অংশগ্রহণে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে—লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে। এ বছরই পিএসএলের শেষ ৬-দলীয় আসর অনুষ্ঠিত হচ্ছে। আগামী মৌসুম থেকে দুটি দল যুক্ত হয়ে লিগটি ৮-দলীয় রূপ নেবে বলে জানিয়েছে আয়োজকরা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ

News Desk

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

brs@admin

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

News Desk

‘এক টাকা ঘুষ খেলেও ফাঁসি দেয়া হবে’ : ধর্ম উপদেষ্টা

News Desk

শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

News Desk
Translate »