31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো ইস্যু নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক প্রসঙ্গে শফিকুল আলম বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়েই কথা হয়েছে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই প্রধান উপদেষ্টা বৈঠকে তুলে ধরেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে অনেক উষ্কানিমৃলক কথা বলছেন সে বিষয়ে কথা হয়েছে এবং সীমান্তে হত্যা, তিস্তার পানিসহ অনেক বিষয়ে কথা হয়েছে।

শফিকুল আলম বলেন, এ ছাড়া বৈঠকটি খুবই গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।’

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার ব্যাংকক পৌঁছান।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

যাদের কোরবানি কবুল হয় না

brs@admin

প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি

News Desk

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

brs@admin

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ই-সনদ ও ভুল তথ্য সংশোধনের নির্দেশনা

brs@admin

কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান!

brs@admin

ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিলো এনসিপি

brs@admin
Translate »