31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের ঘোষণা

বিআরএস টাইমস: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই।

শনিবার (২২ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতারা।

এসময় তারা বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেয়া হবে না।

রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে এসময় তারা বলেন, সতর্ক হয়ে যান নইলে আর একটি জুলাই দেখতে হবে। শুধরে যান নইলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।

তারা আরও বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি।

বিআরএসটি/আরএন

Related posts

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মির্জা ফখরুল

News Desk

কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার, জোরালোভাবে নাকচ করলো ইউক্রেন

News Desk

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

brs@admin

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

brs@admin

নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ‘ভুল তথ্য’ নিয়ে প্রশ্ন দর্শকদের

News Desk

নারী উপস্থাপককে একহাত নিলেন ইসরাত পায়েল

brs@admin
Translate »