শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে যে, তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা ৫লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করবে।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেডারেল সরকারের এক নোটিশে বলা হয়েছে, এসব অভিবাসীকে ২৪ এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে।

বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করার জন্য বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সিএইচএনভি স্পনসরশিপ প্রক্রিয়ার আওতায় এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই এই কর্মসূচি স্থগিত করেন।

বিবিসি বলছে, এই সময়ের মধ্যে কতজন অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার জন্য বৈধ মর্যাদা অর্জন করতে পেরেছেন তা স্পষ্ট নয়।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

News Desk

ইউক্রেনে রাশিয়ার হামলা

News Desk

বিচার ও সংস্কার হলে রোজার আগে নির্বাচন হতে পারে: তারেক রহমানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

brs@admin

লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

brs@admin

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

brs@admin

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

News Desk
Translate »