26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

নারী বিশ্বকাপ বাছাই, বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়?

নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে পারফরম্যান্সটা ভালো হয়নি বাংলাদেশের। এ কারণে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি টিকিট কাটতে পারেননি দেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দলকে তাই এবার বৈশ্বিক আসরে জায়গা করে নিতে পেরোতে হবে বাছাইপর্বের বৈতরণী। কঠিন সেই চ্যালেঞ্জ সামনে রেখে মেয়েরা পা রাখতে যাচ্ছে বাছাইপর্বের আয়োজক পাকিস্তানে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ শুক্রবার ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশসহ ছয়টি দল- পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্বে অংশ নেবে। এই পর্বের খেলা হবে পাকিস্তানের লাহোরে, গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) মাঠে।

এবারের বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ মোট ছয়টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা- আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। ভারত পয়েন্ট তালিকায় দ্বিতীয় হওয়ায় ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডও সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে।

২০২৫ সালের অক্টোবরে ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। মোট আট দলের এই বিশ্বকাপে হবে ৩১টি ম্যাচ। বাংলাদেশ যদি বাছাইপর্বের শীর্ষ দুইয়ে থাকতে পারে, তাহলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে তারা।

বাংলাদেশের সূচি:
১০ এপ্রিল বাংলাদেশ-থাইল্যান্ড এলসিসিএ
১৩ এপ্রিল বাংলাদেশ-আয়ারল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম
১৫ এপ্রিল বাংলাদেশ-স্কটল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম
১৭ এপ্রিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এলসিসিএ
১৯ এপ্রিল বাংলাদেশ-পাকিস্তান এলসিসিএ

বিআরএসটি/জেডএইচআর

Related posts

ইরান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত

brs@admin

ইসরায়েলের হাতে নিহত গাজার শিশুদের নাম লেখা টি-শার্ট পরে কানে অ্যাসাঞ্জ

brs@admin

৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

News Desk

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে — আইন উপদেষ্টা

brs@admin

আজ সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন

News Desk

সরকারকে আলোচনায় বসার আহবান জামায়াতের

News Desk
Translate »