বুধবার, জুন ৩, ২০২৬
BRS TIMES
শিক্ষা

স্বতন্ত্র মর্যাদায় শিক্ষকদের-বেতন বাড়ানোসহ শতাধিক সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলে (যোগদান) ‘শিক্ষক’ পদে ১২তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে গঠিত পরামর্শক কমিটি।

একই সঙ্গে প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে দেওয়া ও পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো বিবেচনার সুপারিশ করা হয়েছে। শিগগির এসব সুপারিশ বাস্তবায়নের তাগিদও দিয়েছে কমিটি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টাকে এ সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয় পরামর্শক কমিটি। পরে বিকেল ৫টায় এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় পরামর্শক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, পরামর্শক কমিটির প্রতিবেদনে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংক্রান্ত আটটি বিষয়ে শতাধিক প্রধান ও আনুষঙ্গিক সুপারিশ করা হয়েছে। মতবিনিময় ও প্রত্যন্ত অঞ্চলসহ দেশের ১১টি জেলার ১২টি উপজেলায় সরেজমিনে পরিদর্শন করে কমিটি সুপারিশমালা তৈরি করেছে। এগুলোকে আশু, মধ্যমেয়াদে ও দীর্ঘমেয়াদে করণীয় হিসেবে ভাগ করা হয়েছে।

Related posts

সব পরীক্ষা স্থগিত করলো বুয়েট

News Desk

২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি প্রথা বাতিল করে প্রজ্ঞাপন

News Desk

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রোববার

brs@admin

শিক্ষার্থীদেরকে যৌনকর্মী আখ্যা, রাবির ছাত্রদল নেতা বহিষ্কার

News Desk

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

News Desk

শিক্ষা ও কর্মসংস্থানের উদ্যোগ অগ্রাধিকার পাবে : মিজানুর রহমান মিনু

News Desk
Translate »